Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
কমছে যমুনার পানি: পানিবন্দি এক লাখ মানুষ, ৮ জনের মৃত্যু
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমছে যমুনার পানি: পানিবন্দি এক লাখ মানুষ, ৮ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১২:১৬

সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। এতে জেলার বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে দীর্ঘ সময় পানিবন্দি থাকা এলাকাগুলোতে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। পানি কমলেও জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চলতি বন্যায় সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও চৌহালীতে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লা আব্দুল হামিদের ছেলে মারুফ হোসেন (১৮)। তিনি শাহজাদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। একই মহল্লার শাহ আলমের ছেলে সজল হোসেন (১৮), তৌহিদের ছেলে তন্ময় শেখ (২০)। চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইটাইল গ্রামের বায়জিদের ছেলে কাউছার (৩), একই উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে মাহিম হোসেন (৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগর ব্যাপারি পাড়ার আলী হোসেনের ছেলে রোমান হোসেন (১৪) তিনি সবুজ কানন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই থেকে সিরাজগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলে অন্যত্র আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষ ঘরে ফিরতে শুরু করেছিল। কিন্তু গত ১০ জুলাই আবারও যমুনা নদীর পানি বাড়ায় বিপাকে পরে এসব এলাকার মানুষ। তবে দুইদিন যমুনা নদীর পানি বৃদ্ধির পরে আবারও কমতে শুরু করেছে পানি। একইসঙ্গে কমছে অভ্যন্তরীণ হুরা সাগর, কাটাখালী, ফুলজোড়, ইছামতী নদীর পানি।

শনিবার (১৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার বলেন, গত ১২ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে উজানে ভারী বর্ষ হচ্ছে। সেই পানি বাড়লে যমুনায় বাড়বে। জেলায় বন্যায় কবলিত এলাকায় ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে। তবে চলতি বন্যায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

তিনি আরও জানান, যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। যমুনার পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল।

সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য ১৩৩ টন চাল, পাঁচ লাখ টাকা, ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ বছর বন্যায় নৌকা ডুবে চারজন ও পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পানিবন্দি মানুষ বন্যার পানি বন্যায় মৃত্যু যমুনা নদীর পানি সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর