Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নোয়াখালীতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ২১:২০

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব শক্রতার জেরে মো. জসিম (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. জসিম, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির মনু মিয়ার ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, বিকেল পৌনে ৪টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গত কয়েক দিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এটা নিয়ে নিহত জসিমের সঙ্গে অপর একটি পক্ষের বিরোধ দেখা দেয়। যে ছেলে গুলি করেছে গতকাল রোববার সেই ছেলে নিহত জসিমকে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে। স্থানীয়দের ভাষ্যমতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের নাম ঠিকানা জানা গেছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/এনইউ

গুলি নোয়াখালী যুবক হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর