Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুরে গ্রেফতার
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুরে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৪ ১৬:৪০

নরসিংদী: নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি জুয়েল ভুঁইয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ৮২৬ আসামিসহ ছিনিয়ে নেওয়া নয় জঙ্গির একজন জুয়েল ভুঁইয়া। তার বাড়ি শিবপুর উপজেলার কাজিরচর গ্রামে। তার বাবার নাম মো. আবুল ভুঁইয়া।

এর আগে নয় জঙ্গির মধ্যে নারী দুজনকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, একজনকে নারায়ণঞ্জ থেকে র‌্যাব এবং অপরজনকে গাজীপুর থেকে গ্রেফতার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ২০টি চায়না রাইফেল, ১৫টি রাইফেল এবং ১০টি শর্টগানসহ এই পর্যন্ত ৪৫টি অস্ত্র এবং এক হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পৃথক ১১টি মামলায় ১৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া এই পর্যন্ত আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া ৪৮১জন কয়েদি আত্মসমর্পণ করেছেন।

সারাবাংলা/এনইউ

কারাগার গ্রেফতার জঙ্গি নরসিংদী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর