Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘পুলিশ ঝুঁকিমুক্ত মনে করলে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে’
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশ ঝুঁকিমুক্ত মনে করলে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৮:২২

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে গ্রেফতার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তারা ঝুঁকিমুক্ত- পুলিশ এটা‌ মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

পাঁচ সমন্বয়ককে পুলিশ হেফাজত থেকে কবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে?- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন, তারা নিজেরাই বলেছিল যে, তারা ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিলেন যে, আমি বিশেষ প্রয়োজনে আত্মগোপন করেছি। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তোমাদের প্ররোচণা দিয়েছে? যার কারণে আন্দোলন সহিংস রূপ নিল?- এগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছি।‌ এগুলোর উত্তরও তারা দিচ্ছেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তাদের গ্রেফতার করিনি। তারা আমাদের হেফাজতে আছেন। আমরা চিন্তা করছি, তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায়, তাহলে তাদের ছেড়ে দিতে পারব কিনা- সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।’

এর আগে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে পুলিশ হেফাজতে নেয়। পরে শনিবার (২৭ ‍জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ সমন্বয়ক স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর