Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানাল জাতীয় পার্টি
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানাল জাতীয় পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৯:০০

ঢাকা: বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। সেই সাথে চলমান ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পার্টির নেতারা।

রোববার (২৮ জুলাই) বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির জরুরি যৌথসভায় নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতারা বলেছেন, ‘স্বাধীনতার পর দেশের মানুষ ভেবেছিল শোষণ ও বৈষম্যমুক্ত একটি দেশ হবে।কিন্তু বাস্তবে তা হয়নি। কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে। এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা অতীতে দেখিনি। এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনও প্রত্যক্ষ করেনি। যার কারণে এ আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগনের অংশ নিতে দেখা যায়।’

সভায় জাতীয় পার্টি ১১টি প্রস্তাবও দিয়েছে। এর মধ্যে রয়েছে, ছাত্রদের অধিকার আদায়ের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন; অহিংস আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি শক্তি প্রয়োগের মাধ্যমে দমনের প্রক্রিয়াকে তীব্র নিন্দা জানানোসহ ইত্যাদি।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আন্দোলনরত ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে সরাসরি পাশে চায়নি বলেই আমরা তাদের সাথে মাঠে ছিলাম না। তবে আন্দোলনরত ছাত্রদের দাবি অনুযায়ী আইন করে কোটা সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে।’

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘সহিংসতার নামে সরকারি বিভিন্ন স্থাপনা ধংস হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিৎ। কোন মন্ত্রী বা এমপির বাড়িতে তো হামলা হয়নি। সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সরকারী স্থাপনাগুলো রক্ষায় তাদের কোন উদ্যোগ ছিল না।’

আন্দোলনরতদের গ্রেফতারের নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

যৌথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ছাত্র আন্দোলন জাতীয় পার্টি টপ নিউজ বৈষম্যবিরোধী কোটা আন্দোলন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর