Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
জনসভায় হামলার ঘটনায় ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসভায় হামলার ঘটনায় ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৪ ১২:২৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারণায় রিপাবলিকানদের জনসভায় অতর্কিত হামলার শিকার ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর গুলিতে তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মঞ্চ ছাড়েন ট্রাম্প। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। ট্রাম্পের ওপর ওই হামলার ঘটনার পর পুরো ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। হামলার কারণ খুঁজতে ট্রাম্পের সঙ্গে কথা বলবে মার্কিন তদন্তকারী সংস্থাটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুলাই) একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে এফবিআই এজেন্ট কেভিন রোজেকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে কোনো ঘটনা ঘটলেই আক্রান্তের সঙ্গে কথা বলা হয়। এক্ষেত্রেও সে কাজই করা হবে। ঘটনার পর পরই এফবিআই ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাইলেও এতদিন পর তিনি কথা বলতে রাজি হয়েছেন। পুরো ঘটনা নিয়ে তার কী মনে হয়েছে, তিনি সেদিন ঠিক কী কী দেখেছিলেন, এসব তথ্য জানতে চাইবে এফবিআই।

সংস্থাটি জানিয়েছে, গত ১৩ জুলাই হামলাকারী ট্রাম্পের ওপর কেন গুলি ছুঁড়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বস্তুত, ঘটনার পর আঙুল উঠেছে সিক্রেট সার্ভিসের কর্মীদের দিকে। কেন তারা আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেননি, এই প্রশ্ন উঠেছে। কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন, যে ব্য়ক্তি গুলি চালিয়েছে তিনি যে গুলি চালাতে পারেন, এমনটা তারা ভাবেননি।

এদিকে একটি টেলিভিশন চ্যানেলকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) এফবিআই তার সঙ্গে কথা বলবে।

সারাবাংলা/ইআ

এফবিআই টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন রিপাবলিকান প্রার্থী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর