Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সিলেটে পুলিশ-আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পুলিশ-আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৮:৫০

সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার ‘গণমিছিল’কে কেন্দ্র করে সিলেটে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র-জনতা, পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরের আখালিয়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। ক্রমেই তা মদিনা মার্কেট, তপোবন, সুবিদবাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। পুরো দুই কিলোমিটার এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষের সময় পুলিশ ৮ জনকে আটকের তথ্য জানিয়েছে। এসময় আন্দোলনকারীদের থামাতে পুলিশ ব্যাপক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

জানা যায়, ঘোষিত ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালনে বেলা ৩টায় বৃষ্টির মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটকের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে জনতা যোগ দিলে ক্রমেই বাড়তে থাকে জমায়েত। একপর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে।
পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মদিনা মার্কেটের দিকে রওয়ানা দেয়। পুলিশও তাদের পিছু নেয়। মিছিলটি মদিনা মার্কেট এলাকায় আসার পর পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এরপর পুলিশও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। বেঁধে যায় সংঘর্ষ।

পুলিশের ধাওয়া খেয়ে একপর্যায়ে আন্দোলনকারীরা বিভিন্ন গলির ভেতর ঢুকে পড়ে। গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। সাগরদিঘির পাড় ও তপোবন এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আছে হাজারো বিক্ষোভকারী। দুইপক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে পুলিশ, সাংবাদিক ও পথচারীও রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘পুলিশের উপর বিনা উসকানিতে তারা প্রথমে আক্রমণ করে। পরে পুলিশ প্রতিহত করছে। এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।’ তবে আটকদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

সারাবাংলা/এমও

টপ নিউজ পুলিশ-আন্দোলনকারী সিলেট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর