Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
তাড়াহুড়োয় সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াহুড়োয় সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৪:৫৭

ঢাকা: সহিংসতার আশংকায় তাড়াহুড়ো করে সচিবালয় থেকে বের হয়ে গেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার কিছু আগে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন। সবাই একসঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটেও যানজটের সৃষ্টি হয়।

এর আগে, সকাল সাড়ে আটটা থেকে সচিবালয়ে প্রবেশ করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। কেউ কেউ হাজিরা দিয়েই বেরিয়ে গেছেন। আবার কেউ কেউ অবস্থান করছিলেন নিজ অফিসেই। তবে পুরো সচিবালয় এলাকা সকাল থেকেই ছিলো থমথমে। কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিও ছিলো কম।

বিজ্ঞাপন

এদিন সচিবদের মধ্যে অনেকেই অফিস করেননি। যারা এসেছিলেন তারাও হাজির হয়েই বেরিয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়, সচিবালায় থেকে বের হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কোনো গেটেই নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।

এর আগে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘট। সেই আশংকা ছিলো সচিবালয়েও। সেজন্য দুপুর গড়াতেই কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিস ত্যাগ করেছেন।

সারাবাংলা/জেআর/এমও

কর্মকর্তা-কর্মচারী টপ নিউজ সচিবালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর