Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৭:১৭

ঢাকা: দেশের উদ্ভূত পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে চলমান এইচএসসি পরীক্ষা। চার বার স্থগিতের পর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে নতুন এ সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। কবে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সারাবাংলাকে বলেন, ‘১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে।’

স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কি না, জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি। এটা নিয়ে আগামীকাল বুধবার (৭ আগস্ট) নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান), পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে চলমান এইচএসসির গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট। সেটাও স্থগিত করে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা ছিলো। যা আবারও স্থগিত করা হলো।

এবার সারাদেশ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষা।

সারাবাংলা/জেআর/এমও

অনিশ্চয়তা এইচএসসি পরীক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর