Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
পুঁজিবাজারে বড় উত্থান
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে বড় উত্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৮:১০

ঢাকা: দেশের পুঁজিবাজারে বড় ধরনের ঊত্থান হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে স্থস্থি ফিরেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) লেনদেনের শুরুতে পুঁজিবাজারে সূচকের বড় ধরনের ঊথান হয়। এক পর ডিএসই‘র প্রধান সূচক ২৫০ পয়েন্ট বেড়ে যায। তবে দিনশেষে ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের ১৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৬ পয়েন্টে উঠে অঅসে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৭৬ ও ১ হাজার ৯৩৪ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৪২ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে লেনদেন হয় ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২৮টি কোম্পানির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্নি সিস্টেম, টেকনো ড্রাগ, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনিলিভার লিমিটেড, বিএটিবিসি, সী পার্ল ও ফার ইস্ট নিটিং।

এদিন, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার সিএসইতে ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনইউ

পুঁজিবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর