Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাইবার সিকিউরিটি আইন বাতিলের আহ্বান বেসিসের
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার সিকিউরিটি আইন বাতিলের আহ্বান বেসিসের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২০:২৫

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারকে সাইবার সিকিউরিটি আইন-২০২৩ বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এই আইন ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন-২০০৬-এর ধারা ৫৭ এর দমনমূলক আচরণটিই অব্যাহত রেখেছে, যা সংবিধান পরিপন্থি এবং একইসঙ্গে এটি মানবাধিকারের ওপর চরম হুমকি।

শুক্রবার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বেসিস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বেসিসের এক সাধারণ সভায় বেসিস পরিচালক এম আসিফ রহমান বিষয়টি উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় বেসিস সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবে।

সাইবার সিকিউরিটি আইন-২০২৩ আইনটি সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে হরহামেশা। যদিও আইন প্রণয়নকারীরা বারবার এই আইন প্রণয়নের পক্ষে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে এসেছেন এতদিন। সাম্প্রতিক ঘটনা, যেমন কোটাব্যবস্থার সমালোচনার জন্য অসংখ্য ব্যক্তির গ্রেফতার এবং ব্যঙ্গাত্মক পোস্টের জন্য অনেকের বিরুদ্ধে অভিযোগ, এ আইনের অপব্যবহারের উদাহরণ।

সাইবার সিকিউরিটি আইন নিয়ে বেসিস পরিচালক এম আসিফ রহমান বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩ কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইন এর বেশিরভাগ বিধানই বজায় রেখেছে। এ আইন কর্তৃপক্ষকে কোনো অনুমতি ছাড়াই ব্যক্তিদের অনুসন্ধান, গ্রেফতার এবং আটক করার অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে। এ আইন সরকারকে অনলাইন কন্টেন্টের ওপর নিয়ন্ত্রণের সুবিধা দেয় এবং ব্যক্তি বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।’

বিজ্ঞাপন

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আমি আমার সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে, এ আইনের অনেক অপব্যবহার হয়। সাইবার সিকিউরিটি আইন-২০২৩ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ভিন্নমত দমনের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানগুলোর সঙ্গে সঙ্গতি রাখতে এই আইন বাতিল করতে হবে।’

বেসিস অন্তর্বর্তীকালীন সরকারকে সাইবার সিকিউরিটি আইন-২০২৩ বাতিল বা উল্লেখযোগ্যভাবে সংশোধন করার জন্য আহ্বান জানায়। একইসঙ্গে এ আইনের আওতায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার এবং তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহারের উদাত্ত আহ্বান জানায়। একইসঙ্গে সংবিধান পরিপন্থি আইনটি বাতিলের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

সারাবাংলা/এইএচটি/একে

আইসিটি টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর