Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আমরা সবাই আবু সাঈদ: ড. মুহাম্মদ ইউনূস
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা সবাই আবু সাঈদ: ড. মুহাম্মদ ইউনূস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১২:৩৫

রংপুর: শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ প্রসঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন সকাল ১১টায় রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ার বামনপুরে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন ড. ইউনূস। এরপরই আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ড. ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা। আবু সাঈদের মা এবং পরিবারের অন্য সদস্যরাও ছিলেন অশ্রুসজল।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কিভাবে বাঁচতে হয়।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা আছে (আবু সাঈদের পরিবার) তাদের রক্ষা করতে হবে। তার মা আছে, বোনরা আছে, তাদের রক্ষা করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

এর আগে, আজ সকাল ১১টার কিছুক্ষণ আগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশ-ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পরিবারের আশা ছিল, বিসিএস ক্যাডার হয়ে আবু সাঈদ পরিবারের হাল ধরবে।

বিজ্ঞাপন

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু সাঈদ। নয় ভাই বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবচেয়ে ছোট।

সারাবাংলা/ইআ

আবু সাঈদ ড. মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর