Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘সংস্কার ও নির্বাচনের প্রয়োজনে যতদিন লাগে ততদিন এই সরকার থাকবে’
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কার ও নির্বাচনের প্রয়োজনে যতদিন লাগে ততদিন এই সরকার থাকবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৩:১৭

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘এটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন; সেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এ দেশের সাধারণ মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেখানে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়।’

‘কারণ আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও নির্যাতনের পথ হিসেবে চেষ্টা করা হয়েছে। আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু-কিছু ভালো সার্ভিস পেয়েছি। এসব প্রতিষ্ঠানে কিছু-কিছু ভালো মানুষ আছেন। কিন্তু পুরো সিস্টেমকে এমনভাবে দাড় করিয়েছিল, ভিন্নমত পোষনকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এ প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল।’

তিনি বলেন, ‘এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকব। বেশিও না, কমও না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকাতো আপনারা জানেন। এখানে যদি ওভারহোলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখবর নয়।’

বিজ্ঞাপন

এর আগে, সকালে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা আসিফ নজরুলকে অভ্যর্থনা জানান।

সারাবাংলা/জেআর/ইআ

আসিফ নজরুল টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর