Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তা গুলিবিদ্ধ
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তা গুলিবিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৩:১৭

ঢাকা : ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, বাকিবিল্লাহ। অন্য দুইজনের নামপরিচয় জানা যায়নি। আহতরা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন।

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ— দীর্ঘদিন দখলে থাকা এস আলম গ্রুপের ভাড়াটে লোকজন গুলি চালিয়েছে। গুলি চালিয়ে তারা পালিয়ে গেছেন।

এখন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এস আলম বিরোধী আন্দোলনকারীরা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন এস আলমের নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত ৭ এবং ৮ আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর পদায়ন পাওয়া এক্সিকিউটিভসহ (নির্বাহী কর্মকর্তারা) যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবি করেন বিক্ষোভকারীরা।

এমন অবস্থায় গত বুধবার এস আলমের আমলে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কায়সার আলী ব্যাংকে এলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

ইসলামী ব্যাংকের এসএভিপি ড. শওকত আলী বলেন, ‘গতকাল জানতে পারি এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের যারা আছেন তারা একত্রিত হচ্ছেন। যারা ব্যাংকটিকে লুটপাট করেছে তারা চাইছে নিজেদের লোক ব্যাংকে রাখতে। এ তথ্য পেয়ে তারা যাতে ব্যাংকে ঢুকতে না পারে সেজন্য ব্যাংকের সামনে আমরা অবস্থান নিই। একটা পর্যায় এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়। তারা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ কর‍তে চান। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন গুলি চালায়। তাতে ছয়জন গুলিবিদ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্যবিরোধী ব্যাংকাররা সে সময় প্রতিরোধ করলে তারা পালিয়ে যান।’

বিজ্ঞাপন

কর্মকর্তারা ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংক থেকে লুটেরাদের বের করে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাউসার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিনসহ এস আলমের নিয়োগ বাতিলের দাবি জানান তারা।

সারাবাংলা/জিএস/একে

ইসলামী ব্যাংক গুলিবিদ্ধ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর