Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
দেশে ফিরলেন সালাহ উদ্দিন আহমেদ
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরলেন সালাহ উদ্দিন আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৪:৩৫

ঢাকা: দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেয়েছেন বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। রোববার (১১ আগস্ট) দুপুর ২ টায় ১৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকায় পৌঁছে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীনের কাছে হাজারো শুকরিয়া, তার অশেষ রহমত, অনেক বছর পর আমি আমার স্বাধীন মাতৃভূমিতে আসার সুযোগ পেলাম। দেশবাসীর প্রতি আমার সালাম ও শুভেচ্ছা।’

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ওই বছরের ১১ মে মেঘালয়ের শিলংয়ের পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তার সঙ্গে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সে সময় মেঘালয় পুলিশ ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখায়। সেই মামলায় ২০১৫ সালের ২২ জুলাই শিলংয়ের আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

মেঘালয় পুলিশের করা ওই মামলায় ২০১৮ সালের ২৬ অক্টোবর খালাস পান সালাহ উদ্দিন আহমেদ। পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে। ওই আপিল নিষ্পত্তি করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি শিলং জজ কোর্ট তাকে খালাস দেয়। দ্রুত যেন তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়, সেই নির্দেশনা দেয় আদালত।

সালাহ উদ্দিন আহমেদ বিসিএস ক্যাডারের কর্মকর্তা হয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন তিনি। পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে নামেন সালাহ উদ্দিন আহমেদ। ২০০১ সালে তিনি কক্সবাজার থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন, পরে চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীও ছিলেন।

বিজ্ঞাপন

ভারতে আটকের সময় সালাহ উদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তার অনুপস্থিতিতেই তাকে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ বিএনপি সালাহ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর