Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৬৩৯টির মধ্যে কার্যক্রমে ফিরেছে ৫৯৯টি থানা
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৩৯টির মধ্যে কার্যক্রমে ফিরেছে ৫৯৯টি থানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৭:২০

ঢাকা: ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিনই বলতে গেলে দেশের প্রায় সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের ব্যবধানে এসে প্রায় ৯৩ শতাংশ থানাই কার্যক্রমে ফিরেছে। বাকি থানাগুলোকেও দ্রুতই কার্যক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ দিন বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানায় পুনরায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দফতর বলছে, দেশের মহানগর এলাকায় অবস্থিত ১১০টি থানার মধ্যে কার্যক্রমে ফিরেছে ৯৭টি থানা, এখনো বন্ধ রয়েছে ১৩টি। অন্যদিকে জেলার ৫২৯টি থানার মধ্যে মধ্যে ৫০২টি থানাই কাজে ফিরেছে। বিভিন্ন জেলার ২৭টি থানা এখনো কাজে ফিরতে পারেনি। মহানগর ও জেলার ৪০টি থানার কার্যক্রম শুরু করতে পুলিশ অধিদফতর কাজ করছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদের দেখতে যান। সেখানে গিয়ে তিনি দ্রুতই সব থানার কার্যক্রম শুরু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানান।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, ১৫ আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা আর চাকরি করবেন না। এরপর তাদের পলাতক ঘোষণা করা হবে। সেক্ষেত্রে থানাগুলো চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কাউকে বসানোর ইঙ্গিত দেন তিনি।

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ পুলিশ সদর দফতর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর