Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
পদে বহাল ৪ ডেপুটি গভর্নর, চিঠিপত্র দেখবেন নূরুন নাহার
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদে বহাল ৪ ডেপুটি গভর্নর, চিঠিপত্র দেখবেন নূরুন নাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২০:১১

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন তারা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় তার অবর্তমানে ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের রুটিন দায়িত্ব পালন করবেন।

রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। চার ডেপুটি গভর্নর হলেন— কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম, হাবিবুর রহমান ও নূরুন নাহার।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগদানের আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন। আর দৈনিক বিভিন্ন চিঠিপত্র সংশ্লিষ্ট বিভাগে বণ্টন করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।

এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন এক মাসের ব্যবধানে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর থেকেই একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ও দলীয় কোটায় নিয়োগ ও প্রমোশন পাওয়া কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এর প্রভাব পড়ে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকেও।

বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্যাংকের চার ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, খুরশীদ আলম, হাবিবুর রহমান ও নূরুন নাহার। এর মধ্যে ৭ আগস্ট কাজী সাইদুর রহমান ক্ষুব্ধ কর্মকর্তাদের উপস্থিতিতে সাদা কাগজে পদত্যাগপত্রে সই করেন। সরকার পতনের চার দিনের মাথায় পদত্যাগ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

গভর্নর ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর