Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৯:৩৮

ঢাকা: গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, ‘বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।’

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জীবন বিপন্ন হতে পারে— ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, সেক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনা যাবে, শাস্তি হবে।

সেনাপ্রধান আরও বলেন, অবশ্যই আমরা চাইব না তাদের সঙ্গে বিচারবহির্ভূত হামলা বা কোনো কিছু ঘটুক। যে মতেরই হোক, যে দলেরই হোক, জীবনের ওপর হুমকি থাকলে আমরা আশ্রয় দিয়েছি।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, ‘এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধার করা জরুরি। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে। ট্রমা কাটিয়ে উঠতে পারলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। পুলিশ অনেক থানায় কাজ শুরু করেছে। আমরা পুলিশকে সহায়তা করছি। পুলিশ সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ব্যারাকে ফেরত যাব।’

রাজশাহী বিভাগের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, ‘সংখ্যালঘু ইস্যুতে রাজশাহী বিভাগে সে রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত ভালো দিক। সুন্দর পরিবেশ বজায় আছে। সবাই মিলে কাজ করলে ভালো পরিবেশ থাকবে।’

বিজ্ঞাপন

সেনাপ্রধান এর আগে রাজশাহী বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

জেনারেল ওয়াকার-উজ-জামান টপ নিউজ সেনাপ্রধান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর