Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
চুয়েট উপাচার্যের পদত্যাগ
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েট উপাচার্যের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৯:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মুহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ মুহাম্মদ হুমায়ুন কবির সারাবাংলাকে বলেন, ‘তিনি বিকেলে আমাকে কল দিয়ে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। পদত্যাগপত্রটি এখনও আমি হাতে পাইনি। তিনি বিশ্ববিদ্যালয়ে নেই। শহরে আছেন। সেখান থেকেই সেটা পাঠিয়েছেন। সেটা কিছুক্ষণের মধ্যেই হাতে পাব। এরপর আমরা ই-মেইলে পদত্যাগপত্রটি আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব।’

এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলামের কাছে তিন দফা দাবি লিখিতভাবে জমা দেয় শিক্ষার্থীরা। উত্থাপিত দাবির প্রথম দফায় চুয়েটের বর্তমান উপাচার্য, উপ- উপাচার্য, রেজিস্ট্রার এবং ছাত্রকল্যাণ পরিচালককে আগামী ১৪ আগস্টের মধ্যে পদত্যাগের দাবি জানানো হয়।

এ ছাড়া কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষক শামসুল আরেফিনকে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিনের দায়িত্ব ও সবধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা। একইসঙ্গে ‘বঙ্গবন্ধু পরিষদ’ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কোনো শিক্ষক ব্যবস্থাপনামূলক পদে থাকতে পারবেন না বলেও দাবিতে উল্লেখ করা হয়।

পাশাপাশি দফায় চুয়েট শিক্ষার্থী সাগরময় আচার্য, বিজয় হোসেন, আজহারুল মোহাম্মদ মুন্না, তৌফিকুর রহমান, ইমাম হোসেন নীরব সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি হামলা, হত্যাচেষ্টা এবং হুমকি-ধমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে তাদের ছাত্রত্ব বাতিলসহ আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া চুয়েটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সংশ্লিষ্টদের খামখেয়ালিপনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নিতে ও সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

উপাচার্য চুয়েট টপ নিউজ পদত্যাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর