Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
তিন বছর আগে ‘লাঠিচার্জে’ মৃত্যু, ৩ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছর আগে ‘লাঠিচার্জে’ মৃত্যু, ৩ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ১৭:২২

খুলনা: তিন বছর আগে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেনসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। নগরীর ৩১নং বিএনপির সহ সভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ করেছেন তার স্ত্রী ফাতেমা বেগম।

মামলার অন্য আসামিরা হলেন খুলনা সদর থানা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মনির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ খুলনার কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হন নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বাবুল কাজী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডের তিন বছর পর আজ মামলা দায়ের করা হয়।

বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্ৰহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

সারাবাংলা/একে

আদালত টপ নিউজ মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর