Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
দীপু মনি ও তার ভাই টিপুসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপু মনি ও তার ভাই টিপুসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৩:৫৯

চাঁদপুর: আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের অন্যতম ডা. দীপু মনি এবং তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০০ জনকে দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মুহসীন আলম।

মামলাটির বাদী হচ্ছেন শহরের মেথারোডস্থ মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার পৌর ৮নং ওয়ার্ডের কোড়ালিয়া এলাকার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুমুকের মদদে গেলো (১৮ জুলাই) বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় তাদের শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙ্গচুর ও ভবনে অগ্নিসংযোগ করে।

মুনিরা ভবনের মালিক জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য বাইরে ছিলেন। এখন সব মিলিয়ে ওই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। তাই ন্যায় বিচার পেতেই থানায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে দেখা যায়, যাদের নাম মামলার তালিকায় উঠেছে এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা। এসব নামের অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।

এদিকে মামলা প্রসঙ্গে ভুক্তভোগী জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,‘আমি কখনো কারো সাথে অমানবিক আচরণ করিনি। অথচ রাজনীতির কারণে প্রতিহিংসাবশত আমার বাড়ির ওপর এই অঘটনটি দেখতে হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত বলেন, ‘বৃহস্পতিবার থেকে মামলাটি আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে । নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয়, সেদিকেও নজর রাখা হবে।’

সারাবাংলা/একে

দীপু মনি মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর