Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
অন্তর্বর্তী সরকারে যোগ দিলেন আরও ৪ উপদেষ্টা
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারে যোগ দিলেন আরও ৪ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৬:১৬

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কলেবর বাড়ল। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার মাধ্যমে এ সরকারে যোগ দিলেন আরও চার উপদেষ্টা।

নতুন যে চারজন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন তারা হলেন— অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে আলী ইমাম মজুমদার এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টা ১১ মিনিটে নিজের সরকারি বাসভবন বঙ্গভবনে চার উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর ফলে অন্তর্বর্তী সরকারের কলেবর দাঁড়াল ২১ জনে।

শপথ বাক্য পাঠ করার পর নতুন চার উপদেষ্টা প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমান।

শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাদির।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা বঙ্গভবনের দরবার হলে উপস্থিত ছিলেন।

গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হয় ১৭ সদস্যের বহুল আলোচিত অন্তর্বর্তী সরকার। তিন দফায় শপথ গ্রহণ করেন এ সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। সর্বশেষ আজ শপথ নিলেন উপদেষ্টা পরিষদের চার সদস্য।

আজকের আগে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টা হলেন— ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন. ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সারাবাংলা/একে

অন্তর্বর্তী সরকার কোটা আন্দোলন কোটা সংস্কার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর