Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৪:২০

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ সরকার থেকে বহন করা হবে। শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি থাকা আহতদের বিল না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে রোববার (১৮ আগস্ট) বৈঠকে করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এ সব বিল সরকার বহন করবে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন।

হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে নুরজাহান বেগম সাংবাদিকদের বলেন, ‘আহত ব্যক্তিদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।’

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পরও কারও কারও চিকিৎসার প্রয়োজন হবে। সেই প্রয়োজন মেটাতে প্রত্যেক রোগীর সঙ্গে যোগাযোগ রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে বর্তমানে কাজ করছেন ২১ জন উপদেষ্টা।

সারাবাংলা/জেআর/একে

কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর