Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
হাছান-রেজাউল-করিমের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তের নির্দেশ
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাছান-রেজাউল-করিমের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৭:১৩

চট্টগ্রাম ব্যুরো: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সদ্য অপসারিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে মামলার আবেদনগুলো করা হয়।

২০১৭ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সদ্য অপসারিত চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৮৬ জনের নামে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মামলার আবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দফতর সম্পাদক নাজিম উদ্দিন।

নাজিম উদ্দিনের আইনজীবী আশরাফ উদ্দিন সারাবাংলাকে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৭ সালের ১৮ জুন রাঙ্গুনিয়া হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন। ওই সময় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই আহত হন। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ, মেয়র রেজাউল করিম চৌধুরী, পৌরসভা মেয়র শাহ জাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মীর কাশেম কিস্তিসহ ৮৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি রাঙ্গুনিয়া থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

বিজ্ঞাপন

আদালতের বেঞ্চ সহকারী সেলিম উদ্দিন সারাবাংলাকে জানান, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানো, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

আবেদন মামলা হাছান-রেজাউল-করিম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর