Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মাংকিপক্স ঝুঁকি রোধে মোংলা বন্দরে সতর্কতা, মেডিক্যাল টিম গঠন
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাংকিপক্স ঝুঁকি রোধে মোংলা বন্দরে সতর্কতা, মেডিক্যাল টিম গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ২১:৫৪

বাগেরহাট: ভাইরাসজনিত রোগ ‘মাংকিপক্স’র (এমপক্স) ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে দেশের বিমানবন্দরগুলোতে যে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, বন্দরের জন্য সে ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন শাহিন রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশংকায় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে এই বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’ কে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একই সাথে বন্দরে জরুরি আইসোলিউসিনের ব্যাবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিক্যাল টিমও এই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মেডিক্যাল টিমের প্রধান পোর্ট হেলথের উপ পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা যাবতীয় কাজ করছেন। তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের ১৯টি স্থল বন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

টপ নিউজ মাংকিপক্স মেডিক্যাল টিম মোংলা বন্দর সতর্কতা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর