Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
নদী দূষণমুক্ত প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী দূষণমুক্ত প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৭:৫৭

ঢাকা: বুড়িগঙ্গা, তুরাগ ও বালুসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর জন্য নিম্ন-ব্যয়ে দূষণমুক্তকরণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। এ ছাড়াও, জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ জলবায়ু কর্ম-পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা করবে সংস্থাটি।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সুরক্ষা কার্যক্রমে বেসরকারি খাত ও যুবসমাজকে যুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উল্লেখ করেন এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় এডিবি’র সহায়তা চান।

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে বিভিন্ন পরিবেশ ও জলবায়ুসম্পর্কিত প্রকল্পে এডিবি’র চলমান সহায়তার জন্য তার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের সহিষ্ণুতার ক্ষমতা শক্তিশালী করার এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি এই চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে মোকাবিলার জন্য উদ্ভাবনী পন্থা এবং অর্থায়ন ব্যবস্থা উল্লেখ করেন।

এডিমন গিন্টিং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এডিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নদী পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন এবং তাদের উদ্যোগগুলো সম্প্রসারণে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

এডিবি কান্ট্রি ডিরেক্টর পরিবেশ উপদেষ্টাকে চলতি বছরের ১৭-১৮ সেপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলায় প্রতিষ্ঠানটির সদর দফতরে অনুষ্ঠেয় ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফোরাম (CAIP2024) এর উচ্চ পর্যায়ের সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ এবং মন্ত্রণালয় ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকটি বাংলাদেশের পরিবেশগত স্থিতিশীলতা এবং জলবায়ু সহনশীলতা প্রচারে অব্যাহত অংশীদারিত্বের জন্য একটি যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

এডিবি টপ নিউজ নদী দূষণমুক্ত প্রকল্প

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর