Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
স্বার্থান্বেষীদের কার্যক্রম বিষয়ে সতর্ক থাকার অনুরোধ সেনাবাহিনীর
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বার্থান্বেষীদের কার্যক্রম বিষয়ে সতর্ক থাকার অনুরোধ সেনাবাহিনীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৮:১৪

ফাইল ছবি

ঢাকা: বর্তমানে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী সেনাবাহিনীর পরিচয়ে সরকারি ও করপোরেট অফিস, বাসস্থান, শপিং মল ও দোকানে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি ফোন দিয়ে চাঁদাবাজির চেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লালি চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না। এ পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।’

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সারাবাংলা/পিটিএম

অনুরোধ টপ নিউজ সতর্ক সেনাবাহিনী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর