Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ১৮:০৫

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক আলী হায়দার এ আদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে আটক করে পুলিশ। পরে রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়েছে।

এ দিন রাশেদ খান মেননকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে নিউমার্কেট থানার পুলিশ। মেননের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের সরকারে তিনি মন্ত্রিত্ব পাননি।

সারাবাংলা/কেআইএফ/টিআর

ওয়ার্কার্স পার্টি টপ নিউজ রাশেদ খান মেনন রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর