Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সরকার সম্মিলিতভাবে বন্যা মোকাবিলায় কাজ করছে: পানিসম্পদ উপদেষ্টা
Monday 27 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার সম্মিলিতভাবে বন্যা মোকাবিলায় কাজ করছে: পানিসম্পদ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ২১:১৩

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে কাজ করছে। সবার সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দুর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে।’

শুক্রবার (২৩ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জ জেলার সদর উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় আশ্রয় কেন্দ্রে আগত মানুষের সেবায় সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ভারতের উজান থেকে সতর্কতা ছাড়া পানি ছাড়া নিয়ে কথা বলা হবে। উজান থেকে আসা পলির সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। অবৈধভাবে ড্রেজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণে সব বেড়িবাঁধ যথাসময়ে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’ এসময় তিনি সব কাজে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্পৃক্ত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত জনগণের অবস্থা এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, জেলার কর্মকর্তা, সাংবাদিক, সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে, হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে হবিগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর পানিসম্পদ উপদেষ্টা চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ পানিসম্পদ উপদেষ্টা পানিসম্পদ মন্ত্রণালয় বন্যা মোকাবিলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর