Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাবেক সমাজকল্যাণমন্ত্রীসহ ৪ এমপির বিরুদ্ধে হত্যা মামলা
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সমাজকল্যাণমন্ত্রীসহ ৪ এমপির বিরুদ্ধে হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ২১:৪৫

লালমনিরহাট: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ জনের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (২৫ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ী থানায় তিনি হত্যা মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলায় আলোচিত বিবাদীরা হলেন- লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন।

এ ছাড়াও মোফাজ্জল হোসেন মোফা, হাবিবুর রহমান হাবিব, গোলাম ফারুক বসুনিয়া, অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু, অ্যাডভোকেট রকিবুল ইসলাম খান রকু, কাজি নজরুল ইসলাম তপন, সাবেক সমাজকল্যাণমন্ত্রীর এপিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, আমিনুল খান, যুগ্ম সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খান, তহমিদুল ইসলাম বিপ্লব, আব্দুস সোহরাব হোসেন, মোঃ মনসুর আলী, সিরাজুল ইসলাম খন্দকার রানা, সুমন সওদাগর, সবুজ মিয়া, সরওয়ার আলম, সুমন সওয়াদাগর, আতিকুল ইসলাম, মিজানুর রহমান, সাজু মিয়া, রুবেল মিয়া, মোঃ লাকু, পিন্টু মিয়া, শেফাউল, সজীব, গোলাম মোস্তাফা স্বপন, আহসান হাবীব লাভলু, মিলন হোসেন, আব্দুর রাজ্জাক সুমন, রফিকুল আলম, সাজেদা রহমান সাজু, সালেকুজ্জামান চয়ন, শাওনসহ অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে মামলার আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, শিক্ষার্থীদের দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী আন্দোলন দমনে লালমনিরহাটের আদিতমারী মহিষখোচা গ্রামের আব্দুস সালামের ছেলে মিরাজুল ইসলাম অংশ নেন। পরে লালমনিরহাটের চার সংসদ সদস্যসহ বাকি আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে আক্রমণ চালায়। এতে মিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ডেল্টা মেডিকেলে ভর্তি করান। পরে চিকিৎসকের অভাবে অপারেশন না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিরাজুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী মিরাজুল ইসলামের আব্দুস সালাম বাদী হয়ে চার এমপিসহ ৩৭ জন এবং অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে ঢাকার যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যাত্রবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৭ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে চার জন সংসদ সদস্য রয়েছেন।

সারাবাংলা/পিটিএম

মামলা হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর