Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সুনামগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ১৬:৩০

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪০ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রফিনগর ও মির্জাপুর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালের দিকে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় একজন নিহত হন ও ৪০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার পরিচয় আমরা শনাক্ত করার চেষ্টা করছি। তবে দুই গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

সারাবাংলা/এনইউ

আহত গ্রামবাসী টপ নিউজ নিহত সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর