Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
আগস্টের ২৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টের ২৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২২:৫৮

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন চলাকালে জুলাই মাসে রেমিট্যান্সে কিছুটা ভাটা দেখা দিয়েছিল। সেই আন্দোলনের জের ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর রেমিট্যান্সের গতি আবার বেড়েছে। আগস্ট মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসছে ২০৭ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৪ হাজার ৮৫২ কোটি টাকা। রেমিট্যান্সের এ অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য বলছে, ২৮ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসছে ২০৭ কোটি ডলার, যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৪ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে গত জুলাই মাসে ১৯১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এক মাসে রেমিট্যান্সের এই পরিমাণ গত ১০ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। এ মাসে ২৮ দিনেই রেমিট্যান্স আগের মাসের তুলনায় ১৬ কোটি ডলার বেশি এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস তথা ২০২৩ সালের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ডলার। পরের মাসে তা কমে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলারে নেমে আসে। সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ আরও কমে যায়— পরিমাণ দাঁড়ায় ১৩৩ কোটি ৪৩ লাখ ডলারে।

এরপর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে থাকে। অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ডলার ও ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স আসে দেশে।

বিজ্ঞাপন

রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধির ধারা বজায় ছিল নতুন বছরেও। ২০২৪ সালের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ডলার ও ফেব্রুয়া‌রি‌তে আরও বেড়ে ২১৬ কো‌টি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স আসে। মার্চ মাসে কিছুটা কম ছিল রেমিট্যান্সের প্রবাহ। এ মাসে এসেছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার।

এরপর এপ্রিলে আবার কিছুটা বেড়ে ২০৪ কোটি ৪২ লাখ ডলার ও মে মাসে আরও বেড়ে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার দেশে আসে। গত অর্থবছরের সবশেষ মাস জুনে রেমিট্যান্স আসে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার, যা আগের প্রায় তিন বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ ছিল।

সারাবাংলা/জিএস/টিআর

বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স রেমিট্যান্স প্রবাহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর