Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার প্রস্তাব নেবে সরকার
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার প্রস্তাব নেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ২৩:২৮

ঢাকা: রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচ-আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। দলগুলোর কাছ থেকে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবও গ্রহণ করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের আলাপ-আলোচনা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখব। তাদের কাছ থেকে যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো গ্রহণ করব। এ বিষয়ে একটি পদ্ধতির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। বলেন, আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কী কী কাজ করেছে, সরকার কী কাজ করেছে, সেগুলোর ব্যাপারে নোট তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো।

বৈঠকে সরকারি ও বেসরকারি খাতে অংশীদারি নিয়েও আলোচনা হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগে একটা পদ্ধতি ছিল জিও-এনজিও কোঅর্ডিনেশন তথা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। সেটাকে আবার পুনরুজ্জীবিত (রিভাইভ) করার সিদ্ধান্ত হয়েছে।

সারাবাংলা/টিআর

উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক টপ নিউজ রাষ্ট্র সংস্কার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর