Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বৈষম্য ও সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রামের দাবিতে মহাসমাবেশ
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্য ও সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রামের দাবিতে মহাসমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১৮:৫১

বান্দরবান: বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে ছাত্র-জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সব ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সঙ্গে বৈষম্য দূর করে জনসংখ্যা অনুপাতে বণ্টনের দাবি জানানো হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এর আগে, একটি বিশাল মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন, “মূলত আদিবাসী স্বীকৃতির নামে আলাদা রাষ্ট্র ‘জুম্মলেন্ড’ প্রতিষ্ঠার স্বপ্নে ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় উপজাতীয় ও দেশীয় কুচক্রী মহল।”

সমাবেশে-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সব ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সঙ্গে বৈষম্য দূর করে জনসংখ্যা অনুপাতে বণ্টনের দাবি জানানো হয়। এর আগে, বান্দরবান পৌরসভার সামনে থেকে হাজার হাজার ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে মহাসমাবেশে মিলিত হয়। বেলা চারটায় শেষ হয় সমাবেশ।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের(পিসিএনপি) মহাসচিব আলমগীর কবির। এ ছাড়াও বক্তব্য দেন মাওলানা আবুল কালাম, হাফেজ জাহেদ, আসিফ ইকবাল, রহিমা বেগম, খুরসিদা বেগম, মোহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক সম্রাট, নাছিরুল আলম, রুহুল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশের শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও বন্যার্তদের জান-মাল রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পার্বত্য চট্টগ্রাম মহাসমাবেশ সন্ত্রাস ও বৈষম্যমুক্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর