Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বৈষম্যবিরোধী আন্দোলন: ২২৮ মামলা থেকে ৩০৫৬ জনকে অব্যাহতি
Tuesday 11 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলন: ২২৮ মামলা থেকে ৩০৫৬ জনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১৯:৫৭

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন অপরাধে ২৯০টি মামলা দায়ের করা হয়েছিল। ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়। ২৯০ মামলার মধ্যে ৬২টি হত্যা মামলা রয়েছে। হত্যা মামলা ছাড়া বাকি ২২৮টি মামলায় সব আসামিকে অব্যাহতির আবেদন করে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

এ সব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৩ হাজার ৫৮ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

আদালত আদেশে বলেছে, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের মতো কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। তবে ভবিষতে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের সন্ধানসহ নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করা হবে।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেকমন্ত্রী আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সামিউল হক ফারুকী, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসীম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।

বিজ্ঞাপন

এ সব মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিন পুলিশের রমনা বিভাগে মামলা হয়েছে ৪২টি, এসব মামলায় গ্রেফতার হয় ১৮২ জন। লালবাগ বিভাগে মামলা হয়েছে ১৭টি, এসব মামলায় গ্রেফতার করা হয় ১৪১ জনকে। মতিঝিল বিভাগে মামলা হয়েছে ৪০টি, এসব মামলায় গ্রেফতার হয় ৪২৩ জন। ওয়ারী বিভাগে মামলা হয়েছে ৫৫টি, এসব মামলায় গ্রেফতার করা হয় ৬৪৫ জনকে। তেজগাঁও বিভাগে মামলা হয়েছে ৩৩টি, এসব মামলায় গ্রেফতার হন ৩৫৭ জন। মিরপুর বিভাগে মামলা হয়েছে ২৬টি, এসব মামলায় গ্রেফতার করা হয় ৪৮৫ জনকে। উত্তরা বিভাগে মামলা হয়েছে ৩১টি, এসব মামলায় গ্রেফতার হয় ৩০৬জন। গুলশান বিভাগে মামলা হয়েছে ৪২টি, এসব মামলায় গ্রেফতার হয় ৪১৯ জন।

এ বিষয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (পুলিশ সুপার পদে সুপারিশপ্রাপ্ত) ফখরুজ্জামান জুয়েল বলেন, ‘ঢাকা মেট্রোপলিটনে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতি, চুরি ও হত্যার অভিযোগে ২৯০টি মামলা দায়ের করা হয়। ২৯০টির মধ্যে ৬২টি হত্যা মামলা। হত্যা মামলা ছাড়া ২২৮টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। এ সব মামলায় মোট আসামি ছিলেন ৩ হাজার ৫৮ জন। তাদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত।’

সারাবাংলা/পিটিএম

অব্যাহতি টপ নিউজ ২২৮ মামলা ৩০৫৬ জন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর