Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৪ শ্রমিক নিহত
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৪ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৩

ঢাকা: রাজধানীতে পৃথক এলাকায় নির্মানাধীন ভবন থেকে নিচে চার শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একজন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা ও বেলা আড়াইটার দিকে বাড্ডার আফতাব নগরে দুর্ঘটনা দুটি ঘটে। এতে উত্তরায় তিন জন আফতাব নগরে একজন নিহত হন।

উত্তরায় নিহতরা হলেন- মাসুম (৩২), অলিউল্লাহ (২০) ইয়াকুব(২৬)। এছাড়া বাড্ডায় নিহত হয়েছেন নাসির উদ্দিন (৪০)।

উত্তরা থেকে শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী মো. বেলাল হোসেন জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৪ তলা ভবনের রাজমিস্ত্রি কাজ করেন তারা। ভবনটিন ৯ম তলার বাইরে দিকে মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। তখন মাচানটির রশি ছিঁড়ে তারা তিন জনই নিচে পড়ে যান। পরে তিন জনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে অলিউল্লাহকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মাসুম এবং ইয়াকুবকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন বিকেল পৌনে ৪টার দিকে মারা যান মাসুম (৩২) এবং সন্ধ্যা ৭টার দিকে মারা যান ইয়াকুব (২৬)। নিহত তিন জনের বাড়িই চাপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। তারা ওই ভবনেই থাকতেন এবং কাজ করতেন।

অন্যদিকে, বাড্ডা থেকে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ও বড় ভাই আবু বক্কর জানান, আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন এবং সেখানেই থাকেন তারা। ৮ম তলায় মাচান বেঁধে কাজ করছিলেন নাসির উদ্দিন ও জাহিদ নামে দুই শ্রমিক। হঠাৎ-ই মাচানের রশি ছিঁড়ে তারা দু’জন নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। আর জাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাসিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত জাহিদ জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাগুলোতে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আফতাব নগর উত্তরা নিহত শ্রমিক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর