Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৮

চট্টগ্রাম ব্যুরো: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগর পুলিশের কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মো. জাহাঙ্গীর আলম দস্তগীর। তিনি কর্ণফুলীর এ জে চৌধুরী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক।

মামলার অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী (৩৮), কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন (৫২), সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), মোস্তফা মো. ইমরান (৩৮), মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), এম এ সেলিম (৫৫), আবদুস সালাম (৬২), ছোটন দত্ত (৪৫), আবুল কাশেম (৫০), মোক্তার আহাম্মদ লেদু (৪৮), ইলিয়াছ, আবু সৈয়দ, কাজী মহি উদ্দিন (৫০) ও মো. ইয়াকুব (৫০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিতে নিউমার্কেট এলাকায় যান মামলার বাদী জাহাঙ্গীর আলম দস্তগীর। ওইদিন দুপুরে কোতোয়ালী থানার পশ্চিমে বাংলাদেশ ব্যাংকের সামনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে অন্য আসামিরা দস্তগীরকে গুলি করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক সারাবাংলাকে জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী এবং কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের চার শিক্ষক-শিক্ষিকাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূমিমন্ত্রী মামলা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর