Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৮

ঢাকা: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র অ্যাডভাইজার এডিমন গিন্টং ও বাংলাদেশে এডিবি’র নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেয়ং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়োংবো নিং এবং কান্ট্রি ইকোনোমিস্ট চন্দন সাপকোতা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাতের সময় এডিবি প্রতিনিধিরা বাংলাদেশে তাদের চলমান প্রকল্পগুলো ও অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় উভয়পক্ষ প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময় কমিয়ে আনতে একমত পোষণ করেন।

পরিকল্পনা উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান, অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনর্নির্ধারণ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিবি প্রতিনিধিরা টাস্ক ফোর্সসহ যেকোনো বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিবি প্রতিনিধি দল পরিকল্পনা উপদেষ্টা সাক্ষাৎ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর