Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
যান্ত্রিক যুগে গাড়ি মুক্ত দিবসের গুরুত্ব
Monday 27 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যান্ত্রিক যুগে গাড়ি মুক্ত দিবসের গুরুত্ব

অলোক আচার্য
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৮

পৃথিবী পুড়ছে কার্বন বৃদ্ধিতে। আর এর জন্য দায়ী অনবায়নযোগ্য শক্তির ব্যবহার। অর্থাৎ তেল,গ্যাস ও কয়লার মতো শক্তির ব্যাপক ব্যবহার কার্বন নিঃসণের জন্য প্রধানত দায়ী। আর এর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। এই যে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়েছে বা আমাদের দেশেও জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রভাব তার পেছনে কিন্তু এসবই দায়ী। আমরা বিলাসী জাতি। উন্নত দেশে গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার সব বয়সীদের কাছে জনপ্রিয় হলেও আমাদের দেশে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে তেল, গ্যাসের ব্যবহার। সামান্য দুরত্বেও আমরা গাড়ি ব্যবহার করি। মোটরসাইকেল তো এ ঘর থেকে ও ঘরে যেতেও ব্যবহার করছি। অথচ বিশ্বকে গাড়িমুক্ত রাখার জন্য একটি দিবস আলাদা আছে। ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। গাড়ি বিলাসিতা এবং প্রয়োজনীয় একটি বাহন। কিন্তু কতটা বিলাসিতা এবং কতটা প্রয়োজনীয় তা নির্ভর করে ব্যবহারকারীর ওপর। প্রয়োজনের চেয়ে বিলাসিতার ভূত আমাদের মাথায় চেপে বসেছে। দিবসটি পালনের বহুমুখী উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জলবায়ু পরিবর্তনের হাত থেকে বিশ্বকে রক্ষা করা, জীবাশ্ম জ্বালানীমুক্ত বাহন যেমন-সাইকেল এবং পায়ে হাঁটা উৎসাহিত করা,স্বাস্থ্য সুরক্ষা ও সর্বোপরি নগরকে যানবাহনের জট থেকে বাঁচিয়ে মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা। পায়ে হাঁটাকে ডাক্তারি ভাষায় একটি উৎকৃষ্ট ব্যায়াম হিসেবে পরামর্শ করা হয়। সাত-সকালে উঠে মর্ণি ওয়াকের বদলে যদি হেঁটে অফিসে যাওয়ার অভ্যাস করি বা বাজার হাতে বাসায় ফিরি তাহলেই কিন্তু কাজ হয়। অথচ তা আমরা করি না। কারণ তাতে আমাদের মান-সম্মানে আঘাত করতে পারে! হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফেরা অনেকের কাছেই লজ্জার ব্যাপার! এজন্য তারা গাড়িতে চড়েন। গাড়িতেই তাদের বিলাসী জীবন। এই বিলাসী জীবনেরও দুর্ভোগ রয়েছে। সে নিজে দুর্ভোগ পোহায় এবং অন্য মানুষও সেটা ভোগ করে।

বিজ্ঞাপন

নানা কারণে বর্তমান বিশ্বের জন্য এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল উদ্দেশ্য। কেউ গাড়ি একবারে ছাড়তে বলেনি। কারণ গাড়ির দরকার আছে। ব্যক্তিগত গাড়িও দরকার। তবে তা কখন দরকার আর কখন বিলাসিতা সেটি তো বুঝতে হবে। সারা পৃথিবীতেই দিবসটি অত্যন্ত গুরুত্বসহকারে পালন করা হয়। জীবন যাত্রা সহজ হওয়ার সাথে সাথে আমাদের বিলাসিতার মাত্র বৃদ্ধি পাচ্ছে। সামান্য দুরত্বেই আমরা হাঁটতে অথবা সাইকেল চালিয়ে যেতে অনিচ্ছুক। এই বিলাসিতার কারণে আমাদের শরীরের কর্মক্ষমতা কমছে। প্রতিনিয়ত ঢাকা শহরসহ বিভিন্ন শহরে বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ঢাকা শহরের ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন দেখলেই ধারণা পাওয়া যায় কি হারে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাথে সাথে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অথচ আমাদের প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ। এই গাড়ির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে জীবাশ্ম জ¦ালানী তথা কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা। এর সাথে জলবায়ু পরিবর্তনের ঘনিষ্ট যোগসূত্র রয়েছে। জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাবজনিত বিভিন্ন ক্ষয়ক্ষতি গত এক দশকে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও মারাত্বকরুপে প্রত্যক্ষ করছে ফলে নতুন করে প্রচারের দরকার নেই। অথচ উন্নত বিশ্বে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমছে। তারা অল্প দুরত্বে সাইকেল ব্যভহার করছে। অর্থাৎ তাদের ফুটানিটা কম, স্বাস্থ্য সচেতনতা বেশি। আমাদের উল্টো চিত্র।

বিজ্ঞাপন

গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ, পার্কিং সমস্যা, যানজট ইত্যাদি। যেহেতু শহরে গাড়ির সংখ্যা বেশি, তাই সমস্যাগুলোও শহরেই বেশি। ১৩০ বছর আগে, প্রথম গাড়ি আবিষ্কৃত হয়েছিল। গাড়ি শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধিও ঘটতে থাকে দ্রুত। দ্রুততম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর অন্যতম মাধ্যমে পরিণত হয় মোটরগাড়ি। মানুষ তাড়াতাড়িই গাড়ির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বর্তমানে গাড়ির মালিকদের একটা বড় অংশ একা গাড়ি চালিয়ে অফিসে যাতায়াত করেন। আর প্রতিদিন গাড়ির মালিকদের একটা অংশ ভাগাভাগি করে রাইড শেয়ার অন্যদের সঙ্গে আফিসে যেতে ইচ্ছুক। বড় শহরে আজকাল গাড়ি ছাড়া বাইরে যাওয়া একটু অসুবিধাজনক, এটা সত্যি কথা। কোনো কোনো স্থানে গাড়ি সহজে চলাচল করতে পারে কিন্তু সাইকেল বা ধীরগতির অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। প্রথমে আমাদের বুঝতে হবে গাড়িমুক্ত দিবসের গুরুত্ব কোথায়? সামান্য দুরত্বে চলতেই যারা গাড়ি ব্যবহার করছেন তারা যে কিছুদিন পরেই নানা অসুখে আক্রান্ত হচ্ছেন সেটাও তো মাথায় রাখতে হবে। তাছাড়া একটু সাইকেল চালিয়ে কিছুদূর গেলে ক্ষতি কি? গাড়ির ধোঁয়া থেকে একদিন পরিবেশটাকে বাঁচতে দেওয়ারও দরকার রয়েছে। অন্তত একদিন স্বাস্থ্যকর বাতাসা শহরের মানুষ নেওয়ার সুযোগ পাক।

জানা যায়, নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল,হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ৭০’র দশকে ইউরোপে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়। ২০০৬ সালে প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এটি পালন করা শুরু হয়। পৃথিবীতে একটি দিন কার ফ্রি ডে বা ব্যক্তিগত গাড়ি মুক্ত রাখার এই ধারণাটি প্রচলন করার পেছনের মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করার পাশপাশি স্বাস্থ্য সচেতন করা। কিন্তু মানুষের ব্যস্ততা এবং প্রয়োজনীয়তার বিবেচনায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারে আগ্রহ খুব বেশি হ্রাস পায়নি। প্রতিদিন ঢাকা শহরে যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহন নেই যে ব্যক্তিগত গাড়ির বদলে নিশ্চিন্তে অফিসে যাতায়াত করা যায়। বিপরীতে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গাড়ির লাইনে দীর্ঘ যানজট সৃষ্ট হচ্ছে। মানুষের খাদ্যাভ্যাস এবং জীবন যাপনের ধরনে পরিবর্তন এসেছে। দীর্ঘক্ষণ অফিসে বা কর্মক্ষেত্রে বসে কাজ করা এবং তারপর রিক্সা বা বাসে বাড়ি ফেরা-এভাবেই অভ্যস্থ হয়ে উঠেছে জীবন। অথচ আমাদের শরীরের জন্য পরিশ্রম করা একান্ত আবশ্যক। শারীরিক শ্রমবিমুখতার ফলে শরীর নানা রোগে আক্রান্ত হচ্ছে। উন্নত বিশ্বের বহু দেশে আজ মোটামুটি দুরত্বে সাইকেল জনপ্রিয় বাহন হিসেবে ব্যবহৃত হয়। ব্যক্তিগত গাড়ি থাকলেও তা কেবল দুরের পথ পাড়ি দেওয়ার জন্যই ব্যবহার করে। বাকিটা সময় সাইকেল এবং পায়ে হেঁটেই যাত্রা করে। এর ফলে তাদের স্বাস্থ্য ভালো এবং সুস্থ দেহ ধরে রাখতে সক্ষম হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে সাইকেল বা হেঁটে চলার অভ্যাস করতে হবে। একটি বহুমুখী উদ্দেশ্য নিয়ে এই দিবসটি পালিত হয়। সেই উদ্দেশ্য পালনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

লেখক: কলামিস্ট

অলোক আচার্য মুক্তমত যান্ত্রিক যুগে গাড়ি মুক্ত দিবসের গুরুত্ব

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর