Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘সুষ্ঠ নির্বাচনে ব্যর্থ হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব’
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুষ্ঠ নির্বাচনে ব্যর্থ হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব’

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৩:১৮

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘যদি কোনো কারণে সুষ্ঠ নির্বাচন ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হবে, সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই কোনোভাবেই নির্বাচনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কাজেই অববাদ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। এজন্য যখন যেখানে যা করার আপনাদের তাই করতে হবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রের ধারবাহিক প্রশিক্ষণের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আনিছুর রহমান আরও বলেন, ‘নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা, সেটি হলো অবাধ. সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের ঊর্ধ্বে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটি জোট বা ও রাজনৈতিক দল নির্বাচন বিরোধী কর্মসূচি পালন করছে। তারা জানিয়েছে, সহিংস কোনো ঘটনা ঘটাবেন না। এরপরও ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক সহিংস ঘটনার উদাহরণ আছে। তাই সতর্ক থাকতে হবে। ম্যাজিস্ট্রেটদের ভুল করা যাবে না। কেননা ম্যাজিস্ট্রেটদের ভুল হলে সমালোচনা হবে।’

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুর রহমান। আরও বক্তব্য দেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ভোটারদের কেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। তবে মোটরসাইকেল ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে গণপরিবহন, যেমন- বিভিন্ন লাইনের বাস, সিএনজি এবং ব্যক্তিগত কার চলাচল করবে। তবে মোটরসাইকেল ও মাইক্রোস চলাচলে নিষেধাজ্ঞা আছে। বিচারকদের ফোনে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। গণমাধ্যরমের সঙ্গে কোনো কথা বলবেন না। যারা সংশিষ্ট তারাই কথা বলবেন। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের সহায়তা করতে হবে। দায়িত্বপালনকালে কোনো প্রকার গুজবে কান দেবেন না।’

খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘অর্থ বিভাগ কৃচ্ছ সাধনের মধ্যেও নির্বাচন পরিচালনার জন্য অর্থ দিয়ে যাচ্ছে সরকার। লক্ষ্য একটাই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। আপনার সঠিকভাবে দায়িত্ব পালন করেও নির্বাচন সুষ্ঠ করতে পারলে বহির্বিশ্বে আমাদের সুনাম বাড়বে। তাই আসন্ন নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে হবে। কৃচ্ছ সাধনের কারণে বিদেশ ভ্রমণ ও গাড়ি ক্রয় বন্ধ আছে। এজন্য আমরা দুঃখিত। তবে আপনাদের দায়িত্ব পালনে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

সারাবাংলা/জেজে/এনএস

ইসি মো. আনিছুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মো. আনিছুর রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর