Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রিয়ালেই যাচ্ছেন এমবাপ্পে?
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালেই যাচ্ছেন এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৪ ০৯:২৭

গত মৌসুমে তার দলবদল নিয়ে কম নাটক হয়নি। অনেক গুঞ্জন শেষে রিয়াল মাদ্রিদে না গিয়ে পিএসজিতেই থেকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এবারের দলবদলের মৌসুমের শুরু থেকেই আবারও উঠেছে সেই পুরনো গুঞ্জন। পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন এই ফরাসী তারকা, স্প্যানিশ গণমাধ্যম বলছে এমনটাই। এই আগুনে ঘি ঢাললেন এমবাপ্পে নিজেই। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তলুসেকে ২-০ গোলে হারিয়ে বছরের প্রথম শিরোপা জেতার পর এমবাপ্পে জানিয়েছেন, ক্লাবে নিজের ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত নন তিনি।

বিজ্ঞাপন

শেষ মুহূর্তের নাটকীয়তায় গতবার পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া হয়নি এমবাপ্পের। নতুন করে চুক্তি নবায়ন করেছিলেন ক্লাবের সাথে। চুক্তিতে ছিল অবিশ্বাস্য ১০০ মিলিয়ন পর্যন্ত ‘লয়ালিটি বোনাসও’! তবে রিয়াল যে আবারও এমবাপ্পেকে দলে ভেড়ানোর চেষ্টা করবে, সেটা নিশ্চয়ই পিএসজির অজানা ছিল না। হয়েছেও তাই, দলবদলের মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে, এবার ঠিকই রিয়ালে পাড়ি জমাচ্ছেন এমবাপ্পে। সেই দলবদলের অঙ্কটাও নাকি হবে রেকর্ড পরিমাণ।

বিজ্ঞাপন

পিএসজি ছাড়া নিয়ে সরাসরি কিছু না না বললেও এমবাপ্পে জানিয়েছেন, ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি, ‘বছরটা দারুণভাবে শুরু করেছি। বছরের শুরুতে শিরোপা জেতা দারুণ ব্যাপার। ক্লাবে নিজের ভবিষ্যৎ নিজে এখনো নিশ্চিত নই, সেভাবে কিছু ভাবিনি। আমাদের দুই পক্ষে যে চুক্তি আছে সেখানে আমার থাকা না থাকায় ক্লাবের উপর তেমন প্রভাব পড়বে না। তাই আমার সিদ্ধান্ত খুব একটা গুরুত্বপূর্ণ নয়।’

বেশি বেশি শিরোপা জেতার জন্য যা করতে হয় সেটাই করবেন এমবাপ্পে, ‘গতবার আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবারও তেমনটা হবে কিনা জানিনা। আমি শিরোপা জিততে চাই, সেটা যেখানেই হোক। পিএসজির হয়ে অনেক শিরোপা জিতেছি, আরও জিততে চাই।’

শেষ পর্যন্ত কি এমবাপ্পেকে দলে ভেড়াতে পারবে রিয়াল? সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

সারাবাংলা/এফএম

এমবাপ্পে দলবদল পিএসজি ফুটবল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর