Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সুনামগঞ্জের ২৬৭ দুর্গম ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের ২৬৭ দুর্গম ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৬:২০

সুনামগঞ্জ: সুনামগঞ্জের পাঁচটি আসনের ৭০০ ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এরমধ্যে হাওর এলাকার দুর্গম হিসেবে চিহ্নিত ২৬৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকে সুনামগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিয়ে এসব সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সুনামগঞ্জের ৫টি আসনে ৩১ জন প্রার্থী নির্বাচন করছেন এবং নির্বাচনে মোট ৭০০টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৪৩৩ টি সাধারণ ভোট কেন্দ্রে এবং ২৬৭টি দুর্গম ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্গম ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দিয়ে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী আজকেই পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ছাড়া রোববার (৭ জানুয়ারি) রাত ৪টা থেকে ভোর ৬টার মধ্যে সাধারণ যে ৪৩৩টি ভোটকেন্দ্র রয়েছে সেখানে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলেও জানান তারা।

সারাবাংলা/ইআ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটকেন্দ্র সুনামগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর