Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন
Thursday 30 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১০:৩৩

বরিশাল: বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায়।

বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশন অফিসার রুহুল আল আমিন জানান, বাংলাদেশ ব্যাংকের সামনেই তাদের স্টাফ বাসটি পার্কিং করা ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভিতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/ইআ

বরিশাল বাসে আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর