Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নৌকা নিয়েও হেরে গেলেন ইনু
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা নিয়েও হেরে গেলেন ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ২৩:২৫

কুষ্টিয়া: দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৯২ হাজার ৪৪৫ ভোট। আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। ২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন হাসানুল হক ইনু।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। কুষ্টিয়া-২ আসনে মোট কেন্দ্র ১৬১টি। সবগুলো কেন্দ্রের ফলই এর মধ্যে জানা গেছে।

বিজ্ঞাপন

নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার দুই দিন পর ২০ ডিসেম্বর ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাড়িতে যান ইনু। ভোটের প্রচার শুরু করলেও পাশে পাননি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।

এ আসনে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসানুল হক ইনু। তার শক্ত প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। তিনি ট্রাক প্রতীক নিয়ে ছিলেন ইনুর বিপরীতে।

কুষ্টিয়া-২ আসনে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। তবে জাসদের প্রতীক মশালে নয়, আওয়ামী লীগের প্রতীক নৌকা দিয়েই প্রতিবার নির্বাচন করছিলেন তিনি।

জাসদের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার কারণে এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে মাঠে ছিলেন।

সারাবাংলা/একে

জাতীয়-নির্বাচন জাসদ জাসদ প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট হাসানুল হক ইনু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর