Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
দিনাজপুরে ৫টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ৫টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ০৯:২১

দিনাজপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার শাকিল আহমেদ।

ফলাফলে দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ-কাহারোল) ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাকারিয়া জাকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।

দিনাজপুর- ২ আসনে (বিরল-বোচাগঞ্জ) ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত খালিদ মাহমুদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আনোয়ার চৌধুরী জীবন পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট।

দিনাজপুর- ৩ (সদর) আসনে ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইকবালুর রহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) বিশ্বজিৎ কুমার ঘোষ পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।

দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) তারিকুল ইসলাম তারিক পান ৬২ হাজার ৪২৪ ভোট।

দিনাজপুর- ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) হযরত আলী বেলাল পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।

বিজ্ঞাপন

দিনাজপুর- ৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রাথী শিবলী সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট।

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ আবুল হাসান মাহমুদ আলী ইকবালুর রহিম খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা শিবলী সাদিক স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর