Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মেহেরপুরের ২ আসনেই নৌকা বিজয়ী
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরের ২ আসনেই নৌকা বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১০:০০

মেহেরপুর: মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর- ২ আসনে ডাক্তার এএসএম নাজমুল হক সাগর বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী।

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুরন-১ আসনে ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন ৩৬ হাজার ৬২১ ভোটে। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট। এ আসনটিতে মোট ৩ লাখ ৩৭ জন ভোটার রয়েছেন। ভোট প্রদানের হার ৫২ দশমিক ৫৪ ভাগ।

বিজ্ঞাপন

শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বিজয়ী হয়েছেন ২৩ হাজার ১৩৫ ভোটে। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন। এ আসনটিতে মোট ২ লাখ ৫৫ হাজার ৯২৯ ভোটার রয়েছেন। ভোট প্রদানের হার ৪৮ ভাগ।

মেহেরপুর ১ আসনে মোট প্রার্থী ছিলেন ছয়জন এবং মেহেরপুর ২ আসনের প্রার্থী সাতজন। তবে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হয়।

সারাবাংলা/ইআ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর