Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চুয়াডাঙ্গার দু’টি আসনেই টানা ৪ বার নৌকার জয়
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার দু’টি আসনেই টানা ৪ বার নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১২:৫৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসনে চতুর্থবারের মত নৌকা প্রতীকের দু’জন প্রার্থী জয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রির্টানিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বেসকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীকে ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট।

অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আজগার টগর নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হাশেম রেজা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৮৩৪ ভোট।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর