Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নোয়াখালীর ৬ আসনেই আওয়ামী লীগের জয়
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর ৬ আসনেই আওয়ামী লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৫:৩৯

নোয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সব প্রার্থীরা জয়লাভ করেছেন।

সোমবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে এম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা ৫৬ হাজার ১৮৬ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া কাঁচি প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী এক লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট।

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।

বিজ্ঞাপন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নৌকা প্রতীকে ১ লাখ ৯৩ হাজার ৭১৫ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৩৬।

সারাবাংলা/ইআ

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী নৌকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর