Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
তাজুল ইসলামের হাতেই থাকল এলজিআরডি
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাজুল ইসলামের হাতেই থাকল এলজিআরডি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২২:৪৮

ঢাকা: একাদশের মতোই দ্বাদশ জাতীয় সংসদেও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছেন মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে তাদের মধ্যে দফতর বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন মন্ত্রিসভায় এবার প্রথমবারের মতো ১৪ জন যুক্ত হয়েছেন। এ ছাড়া বাদ পড়েছেন বিদায়ী মন্ত্রিসভার অনেকে। তবে বিদায়ী মন্ত্রিসভার নয়জন পূর্ণমন্ত্রী নতুন মন্ত্রিসভায়ও একই দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে একজন মো. তাজুল ইসলাম।

তাজুল ইসলাম ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। তারপর ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ এবং সর্বশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৯ সালের ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে নিয়োগ পান। এ ছাড়া বিগত জাতীয় সংসদের মেয়াদগুলোতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তাজুল ইসলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটিতেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/পিটিএম

এলজিআরডি তাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর