Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভাসহ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভাসহ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

সিনিয়র করেসপন্ডেন্ট 
১২ জানুয়ারি ২০২৪ ১০:৩৫

ঢাকা: টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ শেষে আগামীকাল (১৩ জানুয়ারি) শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। মন্ত্রীসভার সদস্যরাসহ তিনি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করবেন। আগামী রোববার (১৪ জানুয়ারি) ঢাকায় ফিরে আসবেন তিনি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পরিচালনায় এবার মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়োগ প্রাপ্ত হয়েছেন।  প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর মন্ত্রিসভার ২৫ মন্ত্রী প্রথমে মন্ত্রী হিসাবে এবং পরে গোপনীয়তার শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিষদের সচিব মাহবুব হোসেন। শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন তেলওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে প্রথমে শপথ গ্রহণ করেন বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী।এরপর তিনি শেখ হাসিনাসহ অন্য সংসদ সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান। জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসাবে বিজয়ীরাও শপথ নিয়েছেন। যার মাধ্যমে বাংলাদেশে দ্বাদশ সংসদ গঠিত হলো।

গতকাল বৃহস্পতিবার বিকালে নতুন মন্ত্রিসভা শপথ অনুষ্ঠিত হয়। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পঞ্চমবারের মতো সংসদ নেতা হলেন তিনি। একাদশ সংসদের মতো এবারও মতিয়া চৌধুরীকেই সংসদের উপনেতা হিসেবে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা। আর দ্বাদশ সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।

সারাবাংলা/এনআর/এনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর